October 14, 2026, 11:29 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : ভারত

যমুনা নিউজ বিডি: ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখছে ভারত।

শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেওয়া হচ্ছে।’

এ বিষয়টি নিয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও বলেছি, এই অনুরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

অপর এক ভারতীয় সাংবাদিক দেশটিতে আটক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামির প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করেন। তার উদ্দেশে রণধীর জয়সওয়াল বলেন, ‘এই প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এটুকু বলতে পারি, যেকোনো প্রত্যর্পণের অনুরোধের আইনি ভিত্তি এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD