October 14, 2026, 6:42 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

যমুনা নিউজ বিডি: সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার সুযোগ দিচ্ছে দুবাই কর্তৃপক্ষ। পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। গালফ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ভিসার আওতায় পর্যটকেরা কোনো স্পন্সর বা হোস্ট ছাড়াই দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার প্রবেশ করতে পারবেন।

ভিসাধারীরা প্রতিবার দেশটিতে প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ থাকবে। তবে শর্ত অনুযায়ী, একজন পর্যটক এক বছরে সব মিলিয়ে ১৮০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।

জিডিআরএফএ জানিয়েছে, পাঁচ বছর মেয়াদি এই মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজন হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট, বৈধ স্বাস্থ্যবিমা সনদ এবং আসা-যাওয়ার বিমান টিকিট।

এ ছাড়া আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি থাকার প্রমাণ দেখাতে হবে।

নতুন এই ভিসা সুবিধার ফলে নিয়মিত পর্যটন, ব্যবসায়িক প্রয়োজন কিংবা পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা করতে বারবার সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD