October 14, 2026, 8:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

যমুনা নিউজ বিডি: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সকল শহীদ, যোদ্ধা এবং আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রী, স্পিকার এবং সংসদ সচিবালয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই সংসদ দেশের মানুষের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটাবে। সংসদের কার্যক্রম যত ইতিবাচক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের সহায়তায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আরো জোরদার করার আহ্বান জানাই।’ বিশেষ করে নিহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, রাজধানী দেশের মুখচ্ছবি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করা প্রয়োজন।

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। দুর্নীতি প্রতিরোধে সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি শহীদ ও আহতদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।

বাজেট অধিবেশন সফলভাবে পরিচালনায় সংসদ সচিবালয়, নিরাপত্তা বিভাগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক পরিশ্রমের প্রশংসা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD