October 14, 2026, 10:29 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রাজধানীতে জলাবদ্ধতা

যমুনা নিউজ বিডি: টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বেশিরভাগ এলাকা। মূল সড়কের পানি নেমে গেলেও বিভিন্ন এলাকার অলিগলি এখনও পানিতে তলিয়ে আছে। এই পানি কখন নেমে যাবে, তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে দুই সিটি করপোরেশনের পরিছন্নকর্মীরা ড্রেন, ম্যানহোলের ঢাকনা খুলে পরিষ্কার করছেন এবং পানি প্রবাহ দ্রুত করার চেষ্টা করছেন সকাল থেকেই। পানি সরে যাওয়ার এসব স্থান পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে এসেছে নানা ধরনের উপকরণ।

রোববার (১২ জুলাই) বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেগম রোকেয়া সরণি এলাকায় সকাল থেকেই জলাজট নিরসনে কাজ করছেন পরিছন্নকর্মীরা। সেখানে বেশ কিছু ছবিতে দেখা গেছে—জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা ও অবর্জনা পানি প্রবাহে বাধা তৈরি করেছিল। এসব ময়লার মধ্যে ছিল প্লাস্টিকের বোতল ও পলিথিনসহ নানা ধরনের আবর্জনা। এছাড়াও ছিল মানুষের ব্যবহার করা তোশক ও জাজিম।

এমন একটি ছবি দেখা গেছে, বেগম রোকেয়া সরণীর কাজীপাড়ায়। ডিএনসিসি সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে নগরবাসীকে ড্রেনে ময়লা না ফেলার অনুরোধ জানিয়েছে।

সিটি করপোরেশন বলছে, ‘নিজের ব্যবহৃত তোশক-জাজিম, আসবাবপত্র বা যেকোনও ধরনের বর্জ্য ড্রেন, খাল কিংবা নালায় ফেলবেন না। এতে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।’

সিটি করপোরেশন জানায়, রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি।

ডিএনসিরি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ‘গত ৪৮ ঘণ্টার অতিভারী বর্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় কিছু কিছু এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। আপনারা যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কোথাও কোনও জরুরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করার জন্য অনুরোধ করছি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD