October 14, 2026, 7:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ট্রাম্প-সংশ্লিষ্ট রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে শনিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, এটি গত মে মাসের শেষ দিকে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনের ৩৫তম দিনের বিক্ষোভ। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ হিসেবে দেখা গেছে।

এই বিক্ষোভটি বলকান অঞ্চলের উপকূলীয় একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জারেড কুশনারের সঙ্গে সম্পর্কিত একটি বিলাসবহুল হোটেল নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রকল্পের বিরোধিতা এখন দুর্নীতির অভিযোগ নিয়ে জনঅসন্তোষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি জানিয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, আলবেনিয়ার উপকূলীয় একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় প্রস্তাবিত এই প্রকল্প পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করবে।

এই আন্দোলনকে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে অভিহিত করা হয়েছে। কারণ, যেখানে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সেই সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় গোলাপি ‘ফ্ল্যামিঙ্গো পাখির অভিবাসন এলাকা।

বিক্ষোভকারী আলকেতা আদেমি এএফপিকে বলেন, যা ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে শুরু হয়েছিল, তা এখন ব্যাপক জনঅসন্তোষে রূপ নিয়েছে। তিনি বলেন, ‘স্বচ্ছতার অভাব রয়েছে এটি আর সহ্য করা যায় না।’

তিনি প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলছেন, জভেরনেকে নির্মাণাধীন আনুমানিক ৪.৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল হোটেল প্রকল্পটি পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD