October 14, 2026, 1:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স

যমুনা নিউজ বিডি:  বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ময়মনসিংহ কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চল।

কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।

এজন্য চাকরি প্রত্যাশী হওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন ঃ যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপে প্রিন্স আরও বলেন, ময়মনসিংহের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ভারসাম্য, সুশাসন এবং মানবিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবেশ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত হতে হবে।

জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, প্রতিজ্ঞা যুব সংঘের সভাপতি মামুন মিয়াসহ বিভিন্ন এলাকার যুব সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন।

এতে প্রতিজ্ঞা যুব সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD