October 14, 2026, 3:57 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

যমুনা নিউজ বিডি: দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালী এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এই ট্রেন চলাচল শুরুর বিষয়ে বৈঠক করেছেন। এরপর মিতালী এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে।

রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় ধীরে ধীরে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD