October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করলো সরকার

যমুনা নিউজ বিডি: চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৬ মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফার হার নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।
ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। এতে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয় তথ্য মতে, সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে দু-বার নির্ধারণ করা হয়। প্রথম দফায় ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চলতি বছরে সঞ্চয়পত্রের মুনাফায় কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া মুনাফার হার বহাল রয়েছে।
এর আগে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সেই সিদ্ধান্ত কার্যকরের চার দিনের মাথায় তা বাতিল করা হয় এবং আগের মুনাফার হারই বহাল রাখা হয়। একইভাবে চলতি বছরের শেষ ছয় মাসেও মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছিল সঞ্চয় বিভাগ। তবে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান মুনাফার হারই বহাল রাখা হয়েছে। ফলে নতুন করে কোনো হার নির্ধারণ করা হয়নি।
এদিকে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। একটি শ্রেণিতে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা, আর অন্য শ্রেণিতে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD