October 14, 2026, 4:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রথম দিন বগুড়ায় অনুপস্থিত ৫৬২জন, রেজিস্ট্রেশন করেও ফরম ফিলাপ করেননি ৬ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বাড়ছে অনুপস্থিতির হার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য ৩৩ হাজার ৭০৪জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত ফরম ফিলাপ করেছে ২৭ হাজার ৮০৯জন। অর্থাৎ ৫ হাজার ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষা আসার আগেই বিভিন্ন কারণে ঝরে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঝরে পড়েছে এইচএসসিতে। ওই পরীক্ষায় ঝরে পড়েছে ৪ হাজার ২৩৩জন পরীক্ষার্থী, এছাড়া আলিম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেও শেষ পর্যন্ত ফরম ফিলাপ করেননি ৪৮৮জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় এই সংখ্যা ১ হাজার ১৭৪জন।

অপরদিকে ৬৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বগুড়ায় অংশ নেয়নি ৫৬২ জন পরীক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ছিলো ৪২০জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার অনুপস্থিতির সংখ্যা ১৪২জন বেশি। তবে জেলার সবগুলো কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।খবর অনলাইন

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৯৬৭ জন। ৩৪টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ৩৯২জন।

আলিমের ১ম দিনে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএমটি’র বাংলা-২ পরীক্ষা জেলার ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রথম দিন ৩ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৫জন।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ রেজিস্ট্রেশন করেও এ বছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী শেষ পর্যন্ত ফরম ফিলাপ না করার কারণ হিসেবে বাল্যবিয়েকে দায়ী করেন। এছাড়া তিনি বলেন পরীক্ষার প্রথম দিন জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD