October 14, 2026, 10:28 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা আজ

যমুনা নিউজ বিডি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তি নিয়ে বুধবার কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন আলোচনার বিষয়ে অবগত এক কূটনীতিক।

তিনি জানান, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে প্রস্তুত হওয়া সমঝোতা স্মারক নিয়ে কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা পরোক্ষ আলোচনা করবেন।

তবে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। এর আগে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।

সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার কথা বলেছিলেন, তা নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো স্তরেই আলোচনার পরিকল্পনা ইরানের নেই।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার কুশনার ও উইটকফ দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD