October 14, 2026, 11:26 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওয়াশিংটনের সম্ভাব্য নতুন মেয়রের কঠোর সমালোচনায় ট্রাম্প

যমুনা নিউজ বিডি:  ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেছেন। জেনিস লুইস জর্জকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি রাজধানী শহরকে ধ্বংস করে দেবেন।

এই পোস্টে ট্রাম্প একই সঙ্গে একটি গলফ কোর্স সংস্কারসহ কয়েকটি বড় নির্মাণ প্রকল্পের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, তিনি জেনিস লুইস জর্জের সঙ্গে বৈঠক করবেন।

গত মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির মেয়র পদে প্রাথমিক নির্বাচনে জয় পাওয়ায়, আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক-প্রধান এই শহরে তার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে ট্রাম্প যে ওয়াশিংটনকে আবারও ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ নগরীতে পরিণত করেছেন বলে দাবি করেন, সেটিকে তিনি ‘কমিউনিজমের অনুসারীর’ হাতে ধ্বংস হতে দেবেন না বলে পোস্টে উল্লেখ করেছেন।

সম্প্রতি রাজনৈতিক প্রতিপক্ষদের বর্ণনা করতে ‘কমিউনিস্ট’ শব্দটির ব্যবহার বাড়িয়েছেন ট্রাম্প।

গত সপ্তাহে নিউইয়র্ক সিটির বামপন্থী মেয়র জোহরান মামদানির সমর্থন পাওয়া ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে বিজয়ী তিন প্রার্থীকে তিনি ‘নাস্তিক কমিউনিস্ট’ বলে উল্লেখ করেছিলেন।

তবে মামদানির মতো লুইস জর্জও নিজেকে কমিউনিস্ট নয়, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন।

ট্রাম্প আরেকটি দীর্ঘ পোস্টে ওয়াশিংটনকে আরও দৃষ্টিনন্দন করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। এর মধ্যে লিংকন মেমোরিয়ালের সামনে অবস্থিত রিফ্লেক্টিং পুলের তলদেশে সুইমিং পুলে ব্যবহৃত ‘আমেরিকান পতাকার নীল’ রঙের প্রলেপ দেওয়ার কথাও উল্লেখ করেন।

কিন্তু ওই প্রলেপ দেওয়ার পর থেকেই তা উঠে যেতে শুরু করেছে। শ্যাওলা জমে পানির রংও সবুজ হয়ে গেছে। বছরের পর বছর ধরে এ সমস্যাটি দেখা যাচ্ছে।

আগের দাবির পুনরাবৃত্তি করে ট্রাম্প অভিযোগ করেন, ‘অপরাধী, উগ্র বামপন্থী ভাঙচুরকারীরা’ পুলের তলদেশ কেটে ফেলেছে ও প্রলেপের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলেছে।

তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

গত সপ্তাহে ন্যাশনাল পার্ক সার্ভিস এএফপিকে জানায়, ভাঙচুরের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ জুলাইয়ের ছুটির পর রিফ্লেক্টিং পুলের পানি সরিয়ে মেরামতের কাজ করা হবে।

এরপর তিনি জানান, পোটোম্যাক নদীর একটি দ্বীপে অবস্থিত ওয়াশিংটনের ‘ইস্ট পোটোম্যাক গলফ লিংকস’ নামে জরাজীর্ণ, ব্যবহারে ক্ষয়প্রাপ্ত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি গলফ কোর্স সংস্কারের পরিকল্পনা রয়েছে।

রোববার কোর্সটি পরিদর্শনের পর ট্রাম্প বলেন, ‘পানি ও ওয়াশিংটনের স্মৃতিস্তম্ভগুলোর অনন্য দৃশ্যসমৃদ্ধ এই চমৎকার স্থানে বিশ্বের অন্যতম সেরা গলফ কোর্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাবেক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প বলেন, সংস্কার শেষ হলে ইস্ট পোটোম্যাক গলফ লিংকসে ইউএস ওপেনসহ বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

গলফ কোর্স সংস্কারের এ পরিকল্পনা রাজধানীর স্থাপত্যে নিজের ব্যক্তিগত ছাপ রাখার ট্রাম্পের প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ।

দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এছাড়া আর্লিংটন ন্যাশনাল সেমেট্রির কাছে পোটোম্যাক নদীর অপর প্রান্তে নিহত মার্কিন সেনাদের স্মরণে একটি বিশাল তোরণ নির্মাণের প্রস্তাবও দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD