October 14, 2026, 5:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

করিডোর নিয়ে চীনের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
পরে সফর সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ সরকার। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া দুই দেশের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
চীনের রাষ্ট্রপতি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও বাড়ানোর আশ্বাস দেন।
অন্যদিকে, মালয়েশিয়া সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD