October 14, 2026, 10:31 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দক্ষিণ লেবাননে কেন্দ্রীয় ব্যাংকের শাখায় ইসরাইলি হামলার নিন্দা

যমুনা নিউজ বিডি: যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইল হামলা জোরদার করায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংক শনিবার নাবাতিয়েহ শহরে ব্যাংকটির একটি শাখায় চালানো ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।

ব্যাংকটি এ হামলাকে ‘সরাসরি ও পরিকল্পিত’ আঘাত বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে ব্যাংক জানায়, ‘ইসরাইলি বাহিনী নাবাতিয়েহে ব্যাংক অব লেবাননের একটি শাখাকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।’

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি ‘একটি সরকারি ভবনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা’, যা লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, হামলার সময় ভবনটি খালি ছিল। এতে শুধু স্থাপনার ক্ষতি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বেসামরিক নাগরিক ও লেবাননের সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানায়, ইসরাইল প্রায় ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় ১৬ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD