October 14, 2026, 7:56 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া সাধারণ ঘটনা নয় : তথ্য প্রতিমন্ত্রী

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হিসেবে নান্দাইলের আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর সামনে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি নেওয়া-এগুলো কোনো সাধারণ ঘটনা নয়।

আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত নান্দাইলবাসী, খেলোয়াড় ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

নান্দাইল দলের চমৎকার নৈপুণ্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমি তোমাদের খেলা দেখি। তোমরা আজকেও মাঠে অত্যন্ত ভালো খেলেছেন। তবে খেলার নিয়ম অনুযায়ী জয়-পরাজয় থাকবেই। আজকে এই হারের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো খেলব।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ মাঠে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় তিনি নান্দাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম এবং ব্যাপক অংশগ্রহণমূলক ক্রীড়া আয়োজন। এবারের টুর্নামেন্টে সমগ্র বাংলাদেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে উন্নীত হতে দেশব্যাপী মোট ১ লাখ ২৩ হাজার ১৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই বিশাল ফুটবল যজ্ঞে, শুধু বালক দলেই ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা দলে ১১ লাখ তিন হাজার ২৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। যা দেশের তৃণমূল ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সমতা ও নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD