October 14, 2026, 7:55 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দেবেন রোববার

যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।
শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি ২৩-২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সমন্বিত নদী ও পানি ব‍্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে।
হুমায়ুন কবির জানান, ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান ও ১টি প্রটোকল সই করবে ঢাকা-বেইজিং।
দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ ২৭ জনের প্রতিনিধি দল সাথে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD