October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

যমুনা নিউজ বিডি: ২০২৫-২৬ অর্থবছরের সাড়ে ১১ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩৪ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৯ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুন মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে ১ হাজার ৮১৬ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে জুন মাসের ১৭ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৩ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, ১৭ জুন একদিনেই দেশে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD