October 14, 2026, 12:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন বাজেট ঘোষণা পাকিস্তানের

যমুনা নিউজ বিডি: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর শর্তের ওপর। খবর রয়টার্সের।
শুক্রবার (১২ জুন) পাকিস্তানের পার্লামেন্টে আগামী অর্থবছরের জন্য ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন রুপির বিশাল এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।
নতুন এই অর্থ পরিকল্পনায় আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। অন্যদিকে, আইএমএফের পুরোনো ঋণ ও তার সুদ পরিশোধ করতেই পাকিস্তানের ব্যয় হবে ৮ ট্রিলিয়ন রুপিরও বেশি।
বাজেট বিশ্লেষকদের মতে, এই অর্থ পরিকল্পনায় সামরিক ব্যয় এক ধাক্কায় অনেকখানি বাড়ানো হলেও, দেশের ভেতরের উন্নয়ন বাজেট ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে। সেই সাথে কর আদায়ের জন্য দেওয়া হয়েছে অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD