October 14, 2026, 1:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সুদানে ড্রোন হামলায় ২৩ জন নিহত

যমুনা নিউজ বিডি: সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ড্রোন হামলায় অন্তত ১৫ থেকে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর চালানো হামলায় বহু মানুষ হতাহত হন। আলজাজিরার খবর।

স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লাউয়ার্স জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, এল-ওবেইদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫ জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোন হামলাগুলো আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যপণ্য বহনকারী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকায় আঘাত হানে।

ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে আরএসএফ তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি এবং অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি এমন সময় ঘটলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে আবু জাইমা শহরের প্রধান বাজারে আরেকটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ওই হামলার দায়ও এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে ড্রোন যুদ্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৮০ বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD