October 14, 2026, 1:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

যমুনা নিউজ বিডি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচি প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ২ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত হয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম শুরু হয়েছে এবং দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে দেখা গেছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইদিন কমপ্লিট শাটডাউনের পর আজ বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এনবিআর সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন পালনের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার ও রবিবার (২ দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে দুই দিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসেনি, আবার এখান থেকেও রপ্তানি হয়নি কোনো পণ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD