October 14, 2026, 1:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

যমুনা নিউজ বিডি: ইরানের সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি শান্তিচুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপরন্তু মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, “একদম শুরু থেকে আলোচনার অবস্থা আমাদের কাছে স্পষ্ট চিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্তও হয়ে গিয়েছিল; কিন্তু মার্কিনীরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে।”

“ইরান যেসব রেডলাইন ঘোষণা করেছে, সেসব ব্যাপারে যে কোনো প্রকার আপসে তেহরান যাবে না— তা ইতোমধ্যে প্রমাণিত। আরও একটি হলো, কোনো চুক্তির ব্যাপারে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) ইরান এখনও চূড়ান্ত আলোচনা পর্যন্ত পৌঁছায়নি। কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক, কিন্তু যুক্তরাষ্ট্রর বিভিন্ন পদক্ষেপের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত হচ্ছে। তাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) চুক্তি হয়ে যাচ্ছে— এই মুহূর্তে এটা নিছকই কল্পনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD