October 14, 2026, 1:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওবামার কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন বারাক ওবামা। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এখানকার ডিজিটাল কর্মসূচির অগ্রগতির প্রশংসা করেন।

ওবামা বলেন, তথ্য-প্রযুক্তি খাতে  বর্তমানে ‘জিম্বাবুয়ে থেকে শুরু করে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দৈনন্দিন জীবন এমনকি নির্বাচন পর্যন্ত এসব দেশে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর তথ্য প্রবাহ নিশ্চিত করতে, নির্বাচন পদ্ধতি ডিজিটালাইজড করতে বাংলাদেশ আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট আফ্রিকার দেশগুলোকে এসব উদ্যোগ অনুসরণের আহ্বান জানান।

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে কেনিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD