October 14, 2026, 1:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইবোলা আক্রান্ত উগান্ডা সফরে ডব্লিউএইচও মহাপরিচালক

যমুনা নিউজ বিডি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার উগান্ডা সফর করেছেন।

প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে দেশটিতে এখন পর্যন্ত ১৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমি উগান্ডায় আছি, সেখানে সরকার ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত ও দক্ষ পদক্ষেপ নিয়েছে।’

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস আরও বলেন, ‘সীমান্তে স্ক্রিনিং ব্যবস্থার মাধ্যমে প্রতিবেশী কঙ্গো থেকে আসা আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া দেশের নজরদারি, পরীক্ষা ও রোগী ব্যবস্থাপনা ব্যবস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD