October 14, 2026, 2:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভারতে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ রুপি

যমুনা নিউজ বিডি: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৩ রুপি পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (১৫ মে) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

নতুন দামে ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৪.৭৭ রুপি থেকে বেড়ে ৯৭.৭৭ রুপি হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৮৭.৬৭ রুপি থেকে বেড়ে ৯০.৬৭ রুপি হয়েছে।

অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৭৪ রুপি, মুম্বাইয়ে ১০৬.৬৮ রুপি এবং চেন্নাইয়ে ১০৩.৬৭ রুপি প্রতি লিটার। শহরভেদে এই বৃদ্ধি প্রায় ২.৮৩ থেকে ৩.২৯ রুপি পর্যন্ত।

ডিজেলের দামও বেড়েছে। কলকাতায় ৯৫.১৩ রুপি, মুম্বাইয়ে ৯৩.১৪ রুপি এবং চেন্নাইয়ে ৯৫.২৫ রুপি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া দিল্লিতে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (CNG) দামও কেজিপ্রতি ২ রুপি বাড়িয়ে ৮৭ রুপি করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো গত কয়েক সপ্তাহ ধরে দাম না বাড়ালেও বাড়তি খরচের চাপ সামলাতে পারছিল না। শেষ পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রভাব খুচরা দামে প্রতিফলিত হয়েছে।

এর আগে ২০২২ সালের এপ্রিলের পর বড় পরিসরে জ্বালানির দাম আর সমন্বয় করা হয়নি। ২০২৪ সালের মার্চে নির্বাচনের আগে সামান্য কিছু কমানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD