October 14, 2026, 4:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়

যমুনা নিউজ বিডি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী ও পরিবার পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছাবে। চলতি বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের প্রায় ১৬ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। এতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে।

তামিলনাড়ু সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মীদের ডিএ ২ শতাংশ বাড়ানোর পর রাজ্য সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে এই ঘোষণা সাধারণ কর্মচারীদের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেনশনভোগী সংগঠন।

গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিজয় একের পর এক জনকল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি প্রতি পরিবারকে মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রকল্প অনুমোদন করেন। এছাড়া পরিবারের নারী প্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD