October 14, 2026, 7:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

যমুনা নিউজ বিডি: ইরানের ওপর চীনের প্রভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করব। চীনের সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানি। আর আমাদের কাছে তা বিপুল পরিমাণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়েছে চীন, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর বিবিসি।

এ সময় ইরানের ওপর চীনের প্রভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করব। চীনের সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানি। আর আমাদের কাছে তা বিপুল পরিমাণে রয়েছে।

চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও ট্রাম্প বলেন, এবারের বাণিজ্য আলোচনা আগের বারের চেয়ে ভালো হয়েছে। এবারের আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।

চীন যুক্তরাষ্ট্রের কাছে কী আশা করছে, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD