October 14, 2026, 5:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

যমুনা নিউজ বিডি: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বের ওপর তিনি ‘আস্থা হারিয়েছেন’।

নিজের অব্যাহতিপত্রে তিনি লিখেছেন, “কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।”

যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। তারপর থেকেই দলের ভেতরে চাপে আছেন প্রধানমন্ত্রী স্টারমার। ইতোমধ্যে তার প্রতি অনাস্থা জানিয়ে ইতোমধ্যে পদত্যাগ করেছেন ৪ জন সহকারী মন্ত্রী। সর্বশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। বৃহস্পতিবার তাকে অনুসরণ করলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী স্ট্রিটিং

তবে ওয়েস স্টিটিংয়ের এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির ৮৬ জন এমপি।

সূত্র : বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD