October 14, 2026, 1:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

যমুনা নিউজ বিডি: দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর ফলে স্বস্তি ফিরে পেয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (৩০ জুন) সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সারাদেশের সব কাস্টম হাউস ও স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিষয়টির সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে সব ধরনের পদকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে সরকার।

এ ছাড়া বিক্ষোভকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার বলেছে, জনগণ ও অর্থনীতি রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পর রোববার সন্ধ্যায় কাজে ফেরার সিদ্ধান্ত নেন আন্দোলনরত কাস্টমস কর্মকর্তারা।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এনবিআর কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠা-নামা, পণ্য খালাস এবং রপ্তানিপণ্যবাহী কন্টেইনার বন্দরে আসা সবই পুরোদমে চলছে।

তিনি বলেন, দুই দিনের অচলবস্থায় ইয়ার্ডে জমে থাকা কন্টেইনার সরিয়ে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD