October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সুস্থ থাকতে শরীরের অঙ্গভেদে খাবারের তালিকায় যা রাখবেন

শুধু পেট ভরালেই হবে না, সুস্থ থাকতে দরকার সঠিক খাবারও। পুষ্টিবিদরা বলছেন, শরীরের প্রতিটি অঙ্গ ভালো রাখতে আলাদা খাবারের প্রয়োজন হয়। প্রতিদিনের খাবারের অভ্যাসই ঠিক করে দেয় ফুসফুস কতটা ভালো থাকবে, লিভার কতটা পরিষ্কার থাকবে কিংবা চোখ কতটা সুস্থ থাকবে।
বিজ্ঞাপন

ফুসফুস ভালো রাখে যেসব খাবার

দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় ফুসফুসের। তাই খাবারে রাখতে হবে আদা ও হলুদ।

আদা শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে
হলুদ ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়
লেবুজাতীয় ফলে থাকা ভিটামিন শরীরকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে

লিভার সুস্থ রাখতে যা খাবেন

লিভার শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে। তাই এই অঙ্গ ভালো রাখতে দরকার বিশেষ খাবার।

ব্রকলি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে
জলপাইয়ের তেল অতিরিক্ত চর্বি জমতে দেয় না
সবুজ চা লিভারের কাজ সচল রাখে

পেটের যত্নে দরকার দই

হজম ভালো না থাকলে শরীরও দুর্বল হয়ে পড়ে।

দই পেটের উপকারী জীবাণু বাড়ায়
চিয়া বীজ হজমশক্তি বাড়াতে সাহায্য করে
পেটফাঁপা ও অম্বলের সমস্যাও কমাতে পারে

চোখের সুরক্ষায় গাজর

দিনভর মোবাইল ও কম্পিউটার ব্যবহারে চোখে চাপ পড়ে।

গাজর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে
মিষ্টি আলুও চোখের জন্য উপকারী
আমলকি চোখকে সুরক্ষা দেয় এবং ক্লান্তি কমায়

বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, হঠাৎ করে শরীর সুস্থ হয় না। প্রতিদিনের ছোট ছোট খাবারের অভ্যাসই ভবিষ্যতে শরীরকে ভালো রাখে। তাই শুধু অসুস্থ হলে নয়, সুস্থ থাকতেও এখন থেকেই খাবারের দিকে নজর দেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD