October 14, 2026, 8:05 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮

যমুনা নিউজ বিডি: চলমান যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আট জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন।

এই হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বড় সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পেয়ে ধ্বংস করা হয়েছে।

মার্চের শুরু থেকে ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে, তারা দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে।

১৭ এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পরও সহিংসতা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD