October 14, 2026, 8:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরান যুদ্ধের পর প্রথমবার আদালতে নেতানিয়াহু

যমুনা নিউজ বিডি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুদ্ধের পর প্রথমবার দুর্নীতির মামলায় জবাব দিতে আদালতে হাজির হয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নেতানিয়াহু তেল আবিবের জেলা আদালতে হাজির হন। ২০২০ সালে বিচার শুরু হওয়ার পর এটি তার ৮১তম আদালতে উপস্থিতি।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর, অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারির পর প্রায় দুই মাসের মধ্যে এটাই তার প্রথম আদালতে হাজিরা।

এর আগে সোমবার তার আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শুনানি বাতিলের আবেদন করেন। পরে তিনি লেবানন যুদ্ধসংক্রান্ত নিরাপত্তা বৈঠক করেন।

ইসরায়েলের দৈনিক ম্যারিভ জানিয়েছে, নেতানিয়াহু এখন তার সাক্ষ্য দেওয়ার শেষ পর্যায়ে আছেন। তিনি ইতোমধ্যে ৮০ দিনের বেশি সময় ধরে সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশনের মতে, তার আরো প্রায় ১১ দিন সাক্ষ্য দেওয়া বাকি আছে। এরপর তার আইনজীবীরা পুনরায় সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ করবেন।

গত দুই সপ্তাহে তার অনুরোধে কয়েকটি শুনানি বাতিল হয়েছে। আর ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আদালতের কার্যক্রম চালু থাকলেও তিনি সাক্ষ্য দেননি।

এই শুনানিতে তিনি ‘কেস ৪০০০’-এ সাক্ষ্য দিচ্ছেন, যেখানে তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী শল এলিভিসের সঙ্গে তার ঘুষের সম্পর্ক ছিল। এর মাধ্যমে নেতানিয়াহু ও তার পরিবার নিজেদের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের খবর দমন করার চেষ্টা করেছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে—কেস ১০০০, ২০০০ ও ৪০০০। এসব মামলায় ২০১৯ সালের নভেম্বরে অভিযোগ গঠন করা হয়।
তিনি শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD