October 14, 2026, 8:52 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান: গালিবাফ

যমুনা নিউজ বিডি: ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে। সেইসঙ্গে শর্ত পুরণ হওয়ার কারণেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্পিকার বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং কৌশলগত হরমুজ প্রণালির সামুদ্রিক ট্রানজিট রুট ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।’গালিবাফ বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের ওপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। তবে আমাদের কাছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD