October 14, 2026, 12:41 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সঠিকভাবে হাত পরিষ্কার রাখুন, স্বাস্থবিধি মেনে চলুন ও মাস্ক পরুন

যমুনা নিউজ বিডি: পাঁচ বছর আগে করোনা যখন তুঙ্গে, তখন মানুষের মধ্যে বেশ ভালোভাবে গড়ে উঠেছিলো নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস। কিন্তু সময়ের সঙ্গে সেই অভ্যাস এখন অনেকটাই আবার আগের অবস্থায় ফিরে গেছে। কেউ কেউ আবার এতই অভ্যস্ত হয়ে গিয়েছেন যে, তা স্থায়ী অভ্যাসে পরিণত হয়েছে।

হাত ধোয়ার অভ্যাস যে শুধু করোনা থেকেই রক্ষা করে তা না, এই অভ্যাস আরও অনেক ছোঁয়াচে রোগ, পেটের সমস্যা, নানান পানিবাহিত রোগ থেকেও আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করে।

সম্প্রতি দেশে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটির বেশ কিছু সাব-ভ্যারিয়েন্ট নতুন করে ছড়ানোর সংবাদ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ব্যাপক হারে এটি প্রাণঘাতী না হলেও দেশের বিভিন্ন স্থানে হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণ হিসেবে আমাদেরও উচিত পরিচ্ছন্নতার অভ্যাসগুলোকে আবারও চাঙ্গা করে নিজের ও পরিবারের নিরাপত্তার দিকে নজর দেওয়া।

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

তাহলে চলুন আরেকবার মনে করে নেওয়া যাক সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি-
১. পরিষ্কার পানিতে প্রথমে হাত ভিজিয়ে নিন। এবার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

২. সাবানের সাহায্যে হাতে ও আঙুলে ফেনা তৈরি করুন।

৩. খেয়াল রাখবেন, ফেনা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নিচ পর্যন্ত পৌঁছায়।

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

৪. অন্তত ২০ সেকেন্ড দুটি হাত ঘষা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলো উঠে যায়।

৫. হাত ঘষে ধোয়া শেষ হলে আবারও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

৬. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার তোয়ালেতে হাত মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন।

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

সঠিকভাবে হাত পরিষ্কার রাখুন, স্বাস্থবিধি মেনে চলুন ও মাস্ক পরুন। এই অভ্যাসগুলো শুধু করোনাভাইরাস নয়, আপনাকে আরও অনেক রোগ থেকেও বাঁচাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD