October 14, 2026, 8:54 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যমুনা নিউজ বিডি: তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁ‌কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়টি জানান।

ইসহাক দার এক্স-পোস্টে বলেছেন, আজ সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আমরা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেছি এবং সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি।

তিনি আরও বলেন, আমি আমাদের এই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD