October 14, 2026, 1:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই জাহাজ

যমুনা নিউজ বিডি: ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে দুইটি জাহাজ। জাহাজ দুইটির মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ হাজার টন ও ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল আনা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জাহাজ দুইটি বহির্নোঙরে আসার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহে মাহমুদ বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে কেপ বনি ও ভারত থেকে লিয়ান সং হু নামে দুইটি জাহাজে মোট ৭৪ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। জাহাজ দুইটি গতকাল বৃহস্পতিবার বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়।’

এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘এবার জ্বালানি তেল নিয়ে আসা জাহাজগুলো আকারে বড় হওয়ায় সেগুলোকে সরাসরি ডলফিন জেটিতে আনা যাবে না। দুইটি তুলনামূলক ছোট আকারের মাদার ভেসেলে শিপ টু শিপ ট্রান্সফার করে সেই মাদার ভেসেলগুলোকে ডলফিন জেটিতে আনা হবে।’

এদিকে, আজ শুক্রবার রাতে মালেয়শিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে নেভি সিয়েলো নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD