October 16, 2026, 6:58 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

যমুনা নিউজ বিডি: উগান্ডার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীদলীয় প্রার্থী ও জনপ্রিয় নেতা ববি ওয়াইনকে তার নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম দাবি করছে, এই ঘটনার পর থেকে তার অবস্থান এখনও অজানা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, এখন দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনি প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী এবং নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন, তবে ববিকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD