October 16, 2026, 10:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

যমুনা নিউজ বিডি: সহিংস আন্দোলনের মুখে ইরানের ইসলামী প্রজাতন্ত্র শতভাগ পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি। তিনি বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করার কোনো সুযোগ তেহরানের নেতাদের আর নেই এবং এখান থেকে ফিরে আসা তাদের জন্য অসম্ভব।

শুক্রবার গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পানাহি বলেন, দুই সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বড় ধরনের দমন-পীড়নের প্রস্তুতি নিচ্ছে। তবে এ অবস্থায় সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তেহরানে গণহত্যা চালানো হচ্ছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, তা কেউ কল্পনাও করেনি।

পানাহির জোরালো বক্তব্য, বর্তমান শাসনব্যবস্থার পতন অনিবার্য।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী এই নির্মাতাকে ইরানের আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন