October 14, 2026, 2:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তেলের দাম বাড়ল ৪%: বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ল

যমুনা নিউজ বিডি: বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এশিয়ার প্রাথমিক লেনদেনে অপরিশোধিত কাঁচা তেলের দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১২ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের লেনদেনও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.২৭ ডলারে পৌঁছেছে। এই দরবৃদ্ধির পেছনে মূল কারণ ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর সৃষ্ট উত্তেজনা।

বিবিসি জানিয়েছে, হামলার জবাবে ইরান কাতারের একটি বড় এলএনজি রপ্তানি স্থাপনায় হামলা চালায়, যা বড় ধরনের ক্ষতি ও সরবরাহের অস্থিরতা সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়েছে। যদিও যুদ্ধের প্রারম্ভিক সময়ে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছিল, বর্তমানে তা কিছুটা কম হলেও এখনও উচ্চ পর্যায়ে আছে।

একই সময় এশিয়ার শেয়ারবাজারেও পতন দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ শতাংশ কমেছে, জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ১.৬ শতাংশ কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, তেলের এমন দরবৃদ্ধি ও বাজারে অস্থিরতা আন্তর্জাতিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD