October 14, 2026, 2:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সুগার ও হার্টের যত্নে পান করুন তেজপাতার চা

যমুনা নিউজ বিডি: রান্নার স্বাদ বাড়ানোর জন্যই শুধু নয়, স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তেজপাতা। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি বা টাইপ ২ ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য তেজপাতা যেন প্রাকৃতিক ওষুধের মতো। পাশাপাশি এটি অন্ত্রের সমস্যা কমাতে ও শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তবে শুধু রান্নায় তেজপাতা ব্যবহারে এই সুফল পাওয়া সম্ভব নয়; এজন্য তেজপাতার চা নিয়মিত পান করতে হবে।

তেজপাতার চায়ের গুণ

তেজপাতা শুধু স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্যও অসাধারণ উপকারী। এতে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। নিয়মিত চা হিসেবে খেলে তেজপাতা শরীরের নানা সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে সহায়ক: নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরে ইনসুলিনের মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবিটিসের রোগীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর।

রক্ত পরিশোধন: শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করতে তেজপাতার চা কার্যকর। এটি রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে।

পাচনতন্ত্রের সহায়ক: খাবার হজমে তেজপাতা বিশেষ ভূমিকা রাখে। দ্রুত খাবার ভাঙতে সাহায্য করে, ফলে অন্ত্রের সমস্যায় ভুগছেন এমন মানুষরা নিয়মিত তেজপাতার চা খেতে পারেন।

হার্ট সুস্থ রাখে: তেজপাতায় থাকা ক্যাফেক অ্যাসিড হৃদ‌্‌যন্ত্রকে শক্তিশালী করে। এটি কোলেস্টেরল কমাতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক।

সংক্রমণ প্রতিরোধে সহায়ক: তেজপাতায় অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোবায়োলজিকাল উপাদান থাকে, যা ক্ষত সারাতে ও সর্দি-কাশির সময়ে আরাম দিতে সাহায্য করে।

তেজপাতার চা বানানোর সহজ পদ্ধতি

একটি পাত্রে পানি গরম করুন। এতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়ো যোগ করুন। প্রায় ৫ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে কাপে নিন এবং ইচ্ছে অনুযায়ী লেবু ও মধু মিশিয়ে পান করুন। নিয়মিত তেজপাতার চা পান করলে শুধু স্বাদই বাড়বে না, বরং শরীরও হবে সুস্থ ও সতেজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD