October 16, 2026, 1:51 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

যমুনা নিউজ বিডি: শারজাহতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের জন্ম দিয়ে আফগানিস্তানকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর শেষ মুহূর্তের স্নায়ুর চাপের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল।

শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।
চতুর্থ উইকেটে এই জুটি ৫০ রান যোগ করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে জাকের (২৫ বলে ৩২) আউট হওয়ার পর আবারও পথ হারায় বাংলাদেশ। এরপর শামীম (৩৩), সাইফউদ্দিন (৪) ও রিশাদ (২) দ্রুত ফিরে গেলে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দল।

শেষ মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন ছিল কঠিন সমীকরণ। বাংলাদেশ তাদের অষ্টম উইকেট যখন হারায় তখনও ১২ বলে দরকার ১৯ রান। এরপর আগের ম্যাচের মত আরও একবার ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। এবার সঙ্গী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম। সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের সাথে শরিফুলের ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ১টি করে উইকেট শিকার করেন নূর আহমেদ এবং মুজিব উর রহমান।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD